1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় পাখি শিকারের তথ্য দিলেই মিলছে শীতবস্ত্র

  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

নাটোরের চলনবিলে পাখি শিকারের তথ্য দিলেই মিলছে শীতবস্ত্র উপহার। এছাড়াও পাখি শিকার রোধে লিফলেট বিতরণ ও প্রচারণা চালাচ্ছেন পরিবেশ কর্মীরা।

গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া বাজারে তথ্যদাতা তিন ব্যক্তির হাতে পুরস্কার হিসেবে শীতবস্ত্র তুলে দেন পরিবেশ বাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

এসময় ইয়ারগান দিয়ে পাখি শিকারকারী সোনাপুর গ্রামের মামুন হোসেন পালিয়ে গেলেও তার সহযোগী রুবেল আলীকে আটক করা হয়। পরে জনসম্মুখে ‘আর কোন দিন পাখি শিকার করবে না’ মর্মে শপথ করিয়ে ছেড়ে দেয়া হয়। এসময় মৃত দুটি শামুকখোল পাখি উদ্ধার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, কলম ডিগ্রি কলেজের ভূগোলের প্রভাষক মোস্তাফিজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, পরিবেশ কর্মী রিপন হোসেন প্রমূখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার উপজেলার পাঙ্গাশিয়া বাজারে ইয়ারগান দিয়ে পাখি শিকার চলছে মর্মে মুঠোফোনে তথ্য দেন তিন ব্যক্তি। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে পাখি শিকারকারীকে আটক করতে না পারলেও তার সহযোগীকে জনসম্মুখে শপথ করানো হয়। আর গুলিতে নিহত দুটি মৃত শামুকখোল পাখি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, চলনবিলে পাখি ও প্রকৃতি বাঁচাতে প্রতি বছরের ন্যায় এবছরও ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন। এই শীতে পাখি শিকারের সঠিক তথ্য দিলেই পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে শীতবস্ত্র।

সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, চলনবিলে পাখি বাঁচাতে প্রতিনিয়তই পরিবেশ কর্মীরা কাজ করছেন। আর ইয়ারগান দিয়ে পাখি শিকারী মামুন হোসেন পালিয়ে গেলেও তার ঠিকানা সংগ্রহ করা হয়েছে।

দ্রুতই ইয়ারগানটি জব্দ করা হবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com