1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

নাটোরের সিংড়ায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করায় এক ভেকু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে এ জরিমানা আদায় করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিংড়া উপজেলায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের সংখ্যা বেড়ে গেছে। উপজেলা জুড়েই চলছে অবৈধভাবে পুকুর খনন। মাঝেমধ্যে প্রশাসনের অভিযান চললেও রাতের আঁধারে চলে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন। এমন পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গুটিয়া বিলে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননকালে মো. বদিউজ্জামান (৪৮) নামের এক ভেকু ব্যবসায়ীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন এসিল্যান্ড।

সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com