1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দান শুরু

  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

নাটোরে ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান আবার শুরু করা হয়েছে। কোভিড-১৯ ভ্যাক্সিন শেষ হয়ে যাওয়ার কারনে টিকা দান বন্ধ রাখা হয়। ভ্যাক্সিন প্রাপ্তির পর আবার আজ রবিবার সকাল ৯ টার দিকে শহরের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন স্কুলে এই টিকা পুনরায় দেওয়া শুরু হয়।

টিকা গ্রহিতা শিক্ষার্থীরা জানায়, তাদের প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে। তারা ব্যাথা লাগবে জন্য টিকা দিতে প্রথমে ভয় পেলেও টিকা দেওয়ার পর কোন অসুবিধা হয়নি। টিকা দিয়ে তারা করোনা সংক্রমন থেকে নিরাপদ থাকতে পারবে।

অভিভাবকরা জানায়, সরকার তাদের শিশুদের করোনা ভ্যাক্সিন দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের জন্য তারা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টিকা প্রদানকারী এক স্বাস্থ্য কর্মী জানালেন, প্রত্যেকটি স্কুলে ক্যাম্প করে তারা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাক্সিন দিয়ে দিচ্ছেন। তবে যেসব শিশুরা স্কুলে লেখাপড়া করে না তাদের স্ব-স্ব ওয়ার্ডে ক্যাম্প করে টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন রোজি আরা খাতুন জানান, জেলায় প্রাথমিক পর্যায়ের দুই লাখ ২৯ হাজার ৫০০ শিক্ষার্থীদের (৫ থেকে ১১ বছর বয়সী) করোনা ভাইরাসের এই টিকা প্রদান করার জন্য গত ১১ অক্টোবর এই টিকা দান শুরু হয়।

১২ কর্মদিবসে জেলার তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করার কথা। তবে এই ভ্যাক্সিন শেষ হয়ে যাওয়ায় টিকা দান স্থগিত করা হয়। নতুন করে ভ্যাক্সিন আসায় আবারও আজ থেকে এই টিকা দেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com