1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরের সিংড়ায় ধানের রাজ্যে নতুন জাত ব্রিধান-৯০

  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

নাটোরের সিংড়ায় ধানের রাজ্যে নতুন জাত ব্রিধান-৯০। প্রথম বছরেই আবাদ করে সফলতার মুখ দেখছেন চলনবিলের কৃষকরা। এ বছর ২৯ বিঘা জমিতে এ ধান আবাদ করেন উপজেলার বিনগ্রামের কৃষক মো. জিল্লুর রহমান।

কৃষক জিল্লুর রহমান বলেন, ব্রিধান-৯০ আবাদে খরচ কম, ফলন বেশি। আমন মৌসুমে ৩ মাসে ফসল ঘরে তোলা যায়। বিঘাপ্রতি ২০ মন হারে ধান হয়। ধানের দামেও আমরা খুশি।

সরেজমিনে কৃষক জিল্লুর রহমানের ফসলের মাঠ পরিদর্শন করেন সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজাসহ কৃষি বিভাগের কর্মকর্তাগণ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেলিম রেজা বলেন, অন্য জাতের চেয়ে এ ধানের ফলন বেশি। সিংড়ার মাঠে মাঠে নতুন জাত ব্রিধান-৯০। ছোট চিকন চাল, হালকা সুগন্ধি, কান্ড শক্ত হওয়ায় হেলে পড়েনা। কৃষি বিভাগের মতে সিংড়ায় ধানের রাজ্যে নতুন এ জাতটির প্রভাব থাকবে প্রকট। সার্বিক বিষয়ে কৃষকদের আমরা পরামর্শ ও সহযোগিতা করে আসছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com