1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

দুবাইয়ের উটের বেল্ট তৈরি হচ্ছে রাঙামাটির কোমর তাঁতে

  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের কোমর তাঁতে তৈরি উটের বেল্ট রপ্তানি হচ্ছে বিদেশে। এ বেল্ট এরই মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে দুবাইয়ে। আর কম খরচে বেশি লাভ হওয়ায় পাহাড়ি নারীদের এ কাজে আগ্রহও বেড়েছে।

ঘরে বসেই তারা করতে পারছেন আত্মকর্মসংস্থান।

জানা গেছে, ২০০৬ সালে এক দুবাই প্রবাসীর অনুরোধে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের জুনুমা ছড়া গ্রামে রমিকা দেওয়ান কোমর তাঁতে তৈরি করেন উটের বেল্ট। দুবাইয়ে এই বেল্ট রপ্তানি করার পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর ওই এলাকার গ্রামবাসীর মধ্যেও এর উৎপাদনে আগ্রহ বাড়ে। এ অবস্থায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা। সম্প্রতি তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে আমি কাউখালীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের নিয়ে কোমর তাঁতে তৈরি উটের বেল্ট রপ্তানি করছি দুবাইয়ে। ওই দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এ বেল্ট। তবে সুতার দাম বৃদ্ধি পাওয়ায় এ কর্মসংস্থান প্রসারিত করা যাচ্ছে না। কোমর তাঁতিদের একজন বলেন, সুতা দিয়ে কোমর তাঁতে তৈরি করা হয় এ বেল্ট। সেলাই করে তৈরি করতে হয় এটি। এক সেট অর্থাৎ ছোট-বড় সাইজের ৪৫টি বেল্ট তৈরি করতে সময় লাগে একমাস। এরপর রপ্তানি করা হয় দেশের গন্ডি পেরিয়ে দুবাইয়ে। রাঙামাটি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের জনপ্রতিনিধি মিনু রানী চাকমা বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঘুরে দাঁড়াতে পারবে উটের বেল্ট তৈরির শ্রমিকরা। তিনি বলেন, এ উটের বেল্ট তৈরি করতে পরিশ্রম অনেক। তবুও পাহাড়ি নারীরা জুম চাষের পাশাপাশি এ কাজ করছেন। স্থানীয়রা বলেন, পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের উন্নত প্রশিক্ষণ ও সহায়তা দিলে কোমর তাঁতে তৈরি এ উটের বেল্টের পাশাপাশি অন্যান্য বস্ত্র বিদেশে রপ্তানি করা সম্ভব। এর মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের মানুষের জন্য অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com