1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব চলনবিলের জাকিয়া সুলতানা

  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নাটোরের সিংড়ার সন্তান জাকিয়া সুলতানা। তিনি সচিব মো. মকবুল হোসেনের স্থলাভিষিক্ত হলেন। এর আগে ১৬ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৯৬৮ সালে #নাটোর জেলায় জন্মগ্রহণ করেন জাকিয়া সুলতানা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে বিএসসি (এনাটমি) ও ১৯৯১ সালে এমএসসি (এনাটমি) ডিগ্রি ও পরবর্তীকালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

জাকিয়া সুলতানা ১০তম বিসিএসের মাধ্যমে ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), পরিবেশ ও বন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মহিলাবিষয়ক অধিদপ্তরসহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

#অর্থ মন্ত্রণালয়ে কর্মরত থাকা অবস্থায় জাকিয়া সুলতানা ব্যাংকগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাঠ প্রশাসনে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করেছেন।

জাকিয়া সুলতানা ২০০৭ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ ব্যবস্থাপনায় এমএস ডিগ্রী অর্জন করেন। তিনি ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে এশিয়া অঞ্চলের সেরা শিক্ষার্থী নির্বাচিত হন এবং এই অসামান্য অর্জনের জন্য অস্ট্রেলীয় সরকার তাকে পুরষ্কৃত করে।

এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয় থেকে একটি কোর্স সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্য, স্পেন, জাপান, সুইজারল্যান্ড, বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স, ইতালি, সিঙ্গাপুর, সৌদি আরব, ফিলিপাইন, মালয়েশিয়া, মালদ্বীপ, শ্রীলংকা ও ভারতে বিভিন্ন সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

তিনি বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার (বিআইটিএসি), বাংলাদেশ শিশু হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউশন অব রিসার্চ অব রিহ্যাবিলিট্যাশন ইন ডায়াবেটিস, বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের বোর্ড অব ডিরেক্টর্স সদস্য ছিলেন।

নাটোর জেলার সিংড়া উপজেলায় জন্মগ্রহণকারী জাকিয়া সুলতারর বাবা মরহুম খন্দকার আফজাল আলি ও মা মরহুমা আনোয়ারা বেগম। ব্যক্তিগত জীবনে জাকিয়া সুলতানা বিবাহিত ও দুই কন্যার জননী। তার স্বামী মো. আতিকুল ইসলাম পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) হিসেবে কর্মরত আছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com