1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

রবি ফসলের প্রণোদনা দেবে সরকার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

আসন্ন রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে ১৩৭ কোটি টাকার প্রণোদনা ঘোষণা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রণোদনার এই অর্থ সারাদেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হবে। গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রণোদনার আওতায় সারাদেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে দেওয়া হবে বীজ ও সার। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে দেওয়া হবে এ প্রণোদনা। গত ২৬ অক্টোবর এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণ হাজরা বলেন, ফসল উৎপাদন বাড়ানো এবং কৃষকদের কৃষিকাজে ধরে রাখতে উৎসাহ দেওয়াই এ প্রণোদনার উদ্দেশ্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, রবি ফসলের উৎপাদন বৃদ্ধিতে ১৩৭ কোটি টাকার প্রণোদনার ঘোষণা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য সহায়ক হবে। তবে প্রণোদনা যেন প্রকৃত কৃষক পান, সে বিষয়ে মন্ত্রণালয়ের খেয়াল রাখতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com