1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

আইনশৃঙ্খলা সূচকে উন্নতি বাংলাদেশের

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

গ্যালাপের বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। ২০২১ সালের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে বুধবার (২৬ অক্টোবর) এই সূচক প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠানটি। এতে বাংলাদেশের স্কোর আগের বছরের ৭৭ থেকে বেড়ে ৭৯ পয়েন্টে উন্নীত হয়েছে। এই সূচকে স্কোর যত বেশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি তত ভালো বলে বিবেচনা করা হয়। এ কারণে বাংলাদেশের উন্নতি হয়েছে বলা হচ্ছে।

আইনশৃঙ্খলা সূচকে ৯৬ স্কোর নিয়ে শীর্ষে আছে সিঙ্গাপুর। এরপর যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়েছে তাজিকিস্তান, নরওয়ে, সুইজারল্যান্ড ও ইন্দোনেশিয়া। শীর্ষে ১০–এ থাকা দেশগুলোর স্কোর ৯৬ থেকে ৯১ পয়েন্ট। মাত্র ৫১ স্কোর নিয়ে সূচকে সবচেয়ে খারাপ করেছে আফগানিস্তান। তলানিতে থাকা ১১টি দেশের ৯টিই আফ্রিকা মহাদেশের। অপর দেশটি লাতিন আমেরিকার ভেনেজুয়েলা। তলানির দেশগুলোর স্কোর ৫১ থেকে ৬৩ পয়েন্ট।

সূচকে ভালোর দিক থেকে বাংলাদেশ আছে প্রথম ৬৭টি দেশের মধ্যে। স্কোরের ভিত্তিতে অবস্থান ১৭ তম। ৭৯ স্কোর নিয়ে একই অবস্থানে আছে আরও পাঁচটি দেশ। সেগুলো হলো- যুক্তরাজ্য, আলজেরিয়া, মালদোভা, গ্রিস ও কিরগিজস্তান।

চারটি প্রশ্নের ওপর ভিত্তি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির এই স্কোর নির্ধারণ করা হয়। বাসিন্দারা নিজ এলাকায় রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন কি না, স্থানীয় পুলিশে আস্থা আছে কি না, চুরি, হামলা কিংবা ছিনতাইয়ের শিকার হয়েছেন কি না।

নিজ এলাকায় রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন কি না, এমন প্রশ্নে প্রতি ১০ জনের ৭ জনই (৭১ শতাংশ) বলেছেন, তাঁরা নিরাপদ বোধ করেন। স্থানীয় পুলিশে আস্থা আছে বলে জানিয়েছেন জরিপে অংশগ্রহণকারীদের ৭০ শতাংশ।

প্রায় ১১ শতাংশ বলেছেন, গত বছর তাঁদের নিজের কিংবা পরিবারের অন্য কোনো সদস্যের সম্পত্তি চুরি হয়েছে। হামলা কিংবা ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ৬ শতাংশ।

নিজ এলাকায় রাতে নিরাপদে হাঁটতে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন সিঙ্গাপুরের বাসিন্দারা (৯৫ শতাংশ)। আর সবচেয়ে কম নিরাপদ বোধ করেন আফগানিস্তানের লোকজন (২২ শতাংশ)। দক্ষিণ এশিয়ায় পুলিশের ওপর আস্থার সূচক ৩ পয়েন্ট কমেছে। স্কোর ৭৭ পয়েন্ট থেকে কমে গত বছর ৭৪ পয়েন্টে নেমে গিয়েছিল। সবচেয়ে বেশি ৭ পয়েন্ট কমেছে যুক্তরাষ্ট্র ও কানাডায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com