1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

আইএমএফের ঋণ নিয়ে আশাবাদী বাংলাদেশ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। বাংলাদেশ সফররত আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে জ্যেষ্ঠ অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এ আশার কথা জানান।

ঋণ নিয়ে আলোচনা করতে আইএমএফের দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল বুধবার (২৬ অক্টোবর) ঢাকায় এসেছে।

সফরের প্রথম দিনই দলটি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করেছে। ৯ নভেম্বর পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠক করবেন দলের সদস্যরা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গেও বৈঠক করবেন তারা।

প্রথম বৈঠক শেষে জ্যেষ্ঠ অর্থসচিব ফাতিমা বলেন, এটি আইএমএফ দলের সঙ্গে প্রথম বৈঠক ছিল। বৈঠক আরও হবে। আমরা ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী। সংকট মোকাবিলায় আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ‍ঋণ চেয়েছে বাংলাদেশ। ডিসেম্বরের মধ্যে ১৫০ কোটি ডলার ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী সরকার, তবে ঋণ পেতে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com