1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

৯ স্থানে কন্ট্রোল রুম খুলেছে ফায়ার সার্ভিস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সদর দফতরসহ বিভাগভিত্তিক নয়টি অফিসে কন্ট্রোল রুম খুলেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। সেই সঙ্গে সারা দেশে ৪৯০টি ফায়ার স্টেশনকে বাড়তি মেসেজ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ের প্রভাবে গাছ উপড়ে পড়াসহ ভারী বর্ষণের কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষ। তাদের সহযোগিতায় ফায়ার সার্ভিস সদস্যরা সকাল থেকেই কাজ করে যাচ্ছেন।

সোমবার বিকেলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রি.জেনারেল মো. মাইন উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সদর দফতরসহ ডিভিশন ভিত্তিক নয়টি কন্ট্রোল রুম খুলেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। এছাড়া দেশের ৪৯০টি ফায়ার স্টেশনকে বাড়তি মেসেজ দেওয়া হয়েছে। দেশের সর্বত্রই ফায়ার সার্ভিস কোনো না কোনো সংবাদ পেয়ে কাজ করছে।

তিনি বলেন, ইতোমধ্যেই ফায়ার সার্ভিসের সদস্যরা এই ঝড়ের প্রভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় কাজ শুরু করেছে। কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও অন্য কোনো সমস্যা হচ্ছে ঝড়ের কারণে। খবর পেয়ে দ্রুতই সেখানেই ফায়ার সার্ভিস সদস্যরা ছুটে যাচ্ছেন।

এছাড়া সদর দফতরসহ ডিভিশন ভিত্তিক নয়টি কন্ট্রোল রুম করা হয়েছে। যেখানেই সংবাদ পাচ্ছে, সেখানেই ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যাচ্ছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com