1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

দেশে প্রথমবারের মতো শিশুকে জিন থেরাপির উদ্যোগ নিয়েছে নিউরোসায়েন্স

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

বাংলাদেশে প্রথমবারের মতো স্পাইনাল মাসকিউলার এট্রপিতে আক্রান্ত শিশুর জন্য জিন থেরাপি দিতে যাচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল।

আগামীকাল মঙ্গলবার দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে এই থেরাপি দেয়া হবে।

প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা: কাজী দীন মোহাম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

তিনি জানান, স্পাইনাল মাসকিউলার এট্রফিতে একটি বিরল ও জটিল স্নায়ুতন্ত্রের জন্মগত রোগ যা জেনেটিক কারণে হয়ে থাকে। বিগত শতকে এর কোনো চিকিৎসা ছিল না। যার কারণে সারা পৃথিবীতে অসংখ্য শিশু মৃত্যুবরণ করেছে। এ রোগে আক্রান্ত শিশুরা বসতে বা দাঁড়াতে পারে না। তবে তাদের বুদ্ধিমত্তা ঠিক থাকে। কিন্তু শ্বাসতন্ত্রের ইনফেকশন এবং জটিলতার জন্য মৃত্যুবরণ করে।

কাজী দীন মোহাম্মদ জানান, বর্তমানে একটি বহুজাতিক ওষুধ কোম্পানি নোভাটিস অনাসেমগে রোগের জন্য সম্পূর্ণ নিরাময়যোগ্য জিন থেরাপি আবিষ্কার করেছে- যা ইউএস এফডিএ কর্তৃক স্বীকৃত এবং ২ বছরের কম বয়সী শিশুদের স্পাইনাল মাসকিউলার এট্রফির চিকিৎসায় ব্যবহার করা হয়।

চিকিৎসাটি অত্যন্ত ব্যয়বহুল জানিয়ে অধ্যাপক দ্বীন মোহাম্মদ বলেন, এই চিকিৎসা প্রায় ২২ কোটি টাকা ব্যয় হয়। তাই আমাদের দেশে এমন রোগী থাকা সত্ত্বেও বিনা চিকিৎসায় অনেক শিশু প্রতি বছর মারা যাচ্ছে। এমতাবস্থায়, নোভাটিস (বাংলাদেশ) লিমিটেডের সহায়তায় একটি প্লোবাল প্রজেক্টের আওতায় এই মূল্যবান ওষুধটি আমাদের দেশের একটি শিশুকে প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড আমাদের সম্পূর্ণ সহায়তা করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com