1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

২০৩০ সালের মধ্যে শেষ হবে ৬টি মেট্রোরেলের কাজ: ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

দেশের প্রথম পাতাল মেট্রোরেল নির্মাণ কাজের তদারকির দায়িত্ব পেয়েছে জাপানের নিপ্পন কোয়ি কোম্পানি লিমিটেড। এর সঙ্গে থাকবে দেশি-বিদেশি আরও সাতটি কোম্পানি।

এমআরটি লাইন-১ এর অংশ এই পাতাল মেট্রোরেল। প্রকল্পটির সার্বিক নির্মাণ কাজ তদারকির বিষয়ে রোববার (২৩ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও জাপানের কোম্পানিটির সঙ্গে চুক্তি সই হয়। এই প্রকল্পের অধীনে দুটি রুট থাকছে। প্রথম রুট বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পুরোপুরি পাতালপথে হবে। নতুনবাজার-পূর্বাচলের দ্বিতীয় রুটটি হবে উড়াল পথে। পুরো মেট্রোটি নির্মাণে খরচ হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। ২০২৬ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এমআরটি লাইন-১ এর নির্মাণে পরামর্শক সেবার চুক্তিমূল্য ১ হাজার ৫১৭ কোটি টাকা।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে আগারগাঁও এমআরটি লাইন-৬ এর প্রথম অংশের মেট্রোরেলের কাজ উদ্বোধন করবেন। পদ্মা সেতুর উদ্বোধনের পর মানুষ মেট্রোরেলের উদ্বোধনের অপেক্ষায় আছে। এমআরটি লাইন-৬ বাকিটা আগামী বছরের ডিসেম্বরে উদ্বোধন হবে। ২০৩০ সালে ছয়টি এমআরটি লাইন দৃশ্যমান করা হবে, উল্লেখ করেন ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য রওশন আরা মান্নান সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com