1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ দেশের তালিকায় গ্রিস

  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে যখন বিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ের মুখে, তখন বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরাই দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। বিশ্বের অন্য দেশের সঙ্গে তাল মিলিয়ে গ্রিস প্রবাসীরাও নিয়মিত পাঠিয়ে যাচ্ছেন রেমিট্যান্স। এবার প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো শীর্ষ দেশগুলোর তালিকায় ১৯ নম্বরে উঠে এসেছে গ্রিস।

তবে দেশটিতে অবৈধ প্রবাসীদের একটি বড় অংশ হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছে। তাই গ্রিস প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী করতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ নিয়মিত বিভিন্ন মানি ট্রান্সফার এজেন্সি পরির্দশন করেছেন।

গতকাল শনিবার রেমিট্যান্স ডে উপলক্ষে এথেন্সের ওয়ার্ন্ড ট্রাভেল এন্ড মানি ট্রান্সপার এজেন্সি পরিদর্শন করেন রাষ্ট্রদূত। এ সময় দূতাবাসের মিনিষ্টার মোহাম্মদ খালেদ, প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিনের সভাপতি আব্দুল কুদ্দুস, বৃহত্তর খুলনা বিভাগীয় সংগঠনের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রধান উপদেষ্ঠা লতিফ গাজী, গ্রিস আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আল আমীন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহামান, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, গার্মেন্টস এসোসিশেন ইন গ্রিসের প্রধান উপদেষ্টা মুক্তার হোসেন, শেখ রাসেল জাতীয় পরিষদের সভাপতি এস এম রাফিকুল ইসলাম নান্টু, ওয়ার্ন্ড ট্রাভেল এন্ড মানি ট্রান্সপারের ম্যানেজার আব্দুল কাইয়ুমসহ আরও অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com