1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

নাটোরের সিংড়ায় সাপের কামড়ে আদরী (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার তাজপুর ইউনিয়নের তেমুখ নওগাঁ মধ্যপাড়ার আহম্মদ আলীর কন্যা এবং তেমুখ নওগাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির আঙ্গিনায় কবুতরের ঘরের নিকট খেলাধুলা করার সময় ইটের মধ্য হাত ঢুকালে বিষাক্ত সাপ কামড় দেয়। শিশুর চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা ছুটে আসে এবং বিষাক্ত সাপকে মেরে ফেলে। মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেমুখ নওগাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পঙ্কজ কুমার জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শোকাহত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com