1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

ঢাকা-ইম্ফাল বিমান ফ্লাইট শিগগিরই

  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা-ইম্ফাল বিমান ফ্লাইট চালু হলে ভারতের মণিপুর রাজ্যের সঙ্গে পর্যটনসহ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সর্ম্পক আরও জোরদার হবে।’

শিগগিরই ঢাকা-ইম্ফাল বিমান ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি চালু হলে ভারতের মণিপুর রাজ্যের সঙ্গে পর্যটনসহ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সর্ম্পক আরও জোরদার হবে।’

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার বিকেলে ইন্টারন্যাশনাল মণিপুরী অ্যাসোসিয়েশন (ইমা)-এর জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ বন্ধের অংশ হিসেবে অপরাধী শনাক্তকরণে দেশের বিমানবন্দরগুলোতে ‘অ্যাডভান্স পেসেঞ্জার ইনফরমেশন সিস্টেম’ চালু হচ্ছে। এর মাধ্যমে যাত্রীরা যেকোন স্থান থেকে টিকিট কাটার সময় তার সব তথ্য চলে আসবে। দেশের বর্ডারগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ই ভিসা কার্যক্রম চালু হয়েছে। সেখানেও অপরাধীদের আগাম তথ্য পাওয়া যাবে।’

কনভেনশনে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সিলেটের হাওর-বাওড়-টিলার বৈচিত্র্যমন্ডিত পরিবেশে মণিপুরীরা মিশে আছেন। তারা দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে মণিপুরীরা সক্রিয় অংশ নিয়েছিলেন। মণিপুরী জীবনমান, সাংস্কৃতিক উন্নয়নে সরকার কাজ করে চলেছে।’

ইমা বাংলাদেশের সভাপতি ওইনাম রমেন্দ্র কুমার সিংহ কনভেনশনে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইমার সেন্ট্রাল কমিটির উপদেষ্টা ডা. প্রমোদ রঞ্জন সিংহ, ডা. গুরুময়ুম অরুণ কুমার শর্মা, ইমার সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান এস. অনিল চন্দ্র সিংহ ও সেক্রেটারি জেনারেল এল. আশাপূর্ণা দেবী। স্বাগত বক্তব্য দেন ব্রক্ষচারিময়ুম সুপ্রিয়া দেবী।

এর আগে সকালে কনভেনশন উদ্বোধন করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ পর্বে বিশেষ অতিথি ছিলেন ইমার সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান নিরঞ্জন দত্ত, সহ-সাধারণ সম্পাদক হিজম দ্বিজেন সিংহ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com