1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় নিজ ঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

নাটোরের সিংড়ায় সাদিয়া আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদিয়া উপজেলার ভাগনাগরকান্দি গ্রামের শাহাদাৎ হোসেনের মেয়ে। সে চলতি বছর ভাগনগরকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে তার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ছয়-সাত মাস আগে পার্শ্ববর্তী এলাকায় সাদিয়ার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের দুই দিনের মাথায় তার সংসার ভেঙে যায়। তারপর থেকেই সাদিয়া মানসিক অশান্তিতে ভুগতো।

এরই মধ্যে সোমবার রাতে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে সাদিয়া। পরে মঙ্গলবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com