1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে ভেজাল গুড় উৎপাদকদের ১ লাখ ৩২ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় পাঁচজন ভেজাল গুড় উৎপাদক ১ লাখ ৩১ হাজার ৯০০ টাকা জরিমানা প্রদান করেছেন। আজ রোববার উপজেলার নুরপুর মালঞ্চি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় খাদ্যপণ্যে মানবদেহের জন্যে ক্ষতিকর উপাদান মিশ্রণের অভিযোগে অভিযানকালে গুড় ব্যবসায়ী উজির আলী এবং সাবিবুর রহমানকে ৫০ হাজার টাকা করে, বিষু আলীকে ১১ হাজার ৯০০ টাকা এবং মো. হারুন ও সোনালীকে ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ প্রদান করে অভিযুক্তরা দায় থেকে অব্যাহতি পান।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর জানান, অভিযানে উদ্ধারকৃত প্রায় ৩২ টন ভেজাল গুড়, ২৪ কেজি চুন, সাড়ে সাত কেজি ফিটকিরি, দুই কেজি সোডা এবং আধা কেজি রঙ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com