1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় চোরাই গরুসহ চোর চক্রের তিন সদস্য আটক, ট্রাক জব্দ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

নাটোরের সিংড়ায় দুইটি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সকলেই দিনাজপুরের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশের একটি টিম নাটোর-বগুড়া মহাসড়কে টহল দিচ্ছিলো। এসময় নাটোর থেকে বগুড়াগামী একটি ট্রাকের গতি সন্দেহ হলে তাকে থামানোর সিগন্যাল দেয় পুলিশ। ট্রাকের চালক আরো গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ পিছু নিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় ট্রাকে থাকা গরু দুইটি চুরি করে বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছিলো। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে পুলিশ।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, গরু চুরির ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য, তাদের দেয়া তথ্যমতে চোর চক্রের অন্য সদস্যদের আটকের জন্য অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com