1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

ফিল্মী স্টাইলে মোটরসাইকেলে ৩০ কিলোমিটার ধাওয়া করে ২ সন্ত্রাসীকে আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

ঠিক যেন সিনেমা, দুই সন্ত্রাসীকে খুঁজে বেড়াচ্ছিলো পুলিশ। অতঃপর তাদেরকে দেখতে পেয়ে পুলিশ থামতে নির্দেশ দেন। কিন্তু সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তাদেরকে আটক করতেই হবে এমন চিন্তা নিয়ে মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয় নাটোর সদর থানার এসআই জামাল উদ্দিন। অতঃপর ৩০ কিলোমিটার পিছু ধাওয়া করে জেলার শেষ প্রান্তের এলাকা বড়াইগ্রামের শ্রীরামপুর থেকে আটক করে তাদেরকে।

শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে জীবন বাজি রেখে ব্যস্ততম মহাসড়কে মোটরসাইকেল নিয়ে ৩০ কিলোমিটার ধাওয়া করে দুই সন্ত্রাসীকে আটক করায় প্রশংসায় ভাসছেন এসআই জামাল উদ্দীন।

জানা যায়, নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় জামাল কাজী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হাতের রগ কেটে দেয় মিল্টন ও সাইফুল নামে দুই সন্ত্রাসী। আহত জামাল কাজীকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনা জানার পর পরই নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদের তত্বাবধানে অভিযানে নামে এস আই জামাল উদ্দীন ও সঙ্গীয় ফোর্স। তথ্য প্রযুক্তির সহায়তায় রাত দুইটায় তারা নিশ্চিত হোন সন্ত্রাসীরা শহরতলীর বড়ভিটা এলাকায় অবস্থান করছে। সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালাতে থাকে দুই সন্ত্রাসী। এস আই জামাল উদ্দীন ও সঙ্গীয় ফোর্স মোটরসাইকেল নিয়ে তাদের পিছনে ধাওয়া করে। একটা সময় সন্ত্রাসীরা নাটোর-ঢাকা মহাসড়ক দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে পিছু ধাওয়া করে ওই পুলিশ কর্মকর্তা। একপর্যায়ে বড়াইগ্রামের শ্রীরামপুর এলাকায় তাদের মোটরসাইকেল গতিরোধ করে আটক করতে সক্ষম হন তিনি। আটককৃতরা নাটোর শহরে মল্লিকহাটি মহল্লার বাসিন্দা। তাদেরকে শুক্রবার বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে নাটোর জেল হাজতে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে থানা পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com