1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

পতেঙ্গা কনটেইনার টার্মিনালে বিনিয়োগে আগ্রহী সৌদির রেড সি গেটওয়ে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

জেদ্দাভিত্তিক সৌদি কনটোইনার টার্মিনাল ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল চট্টগ্রামের পতেঙ্গায় কনটেইনার টার্মিনালে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবের প্রতিষ্ঠানটি পতেঙ্গার কনটেইনার টার্মিনালের পরিচালন, রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের লক্ষ্যে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

গত মঙ্গলবার জেদ্দায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে রেড সি গেটওয়ের টার্মিনাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আমের এ আলি রেজা বিনিয়োগের এ প্রস্তাব দেন।

আজ বুধবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রেড সি গেটওয়ের টার্মিনাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের আগে নৌপরিবহন প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ও কার্যক্রম পরিদর্শন করে।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জেন্স ও ফ্লোসহ কোম্পানির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় পতেঙ্গা কনটেইনার টার্মিনালকে আধুনিকীকরণে তাঁদের পরিকল্পনা ও বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করেন।

বৈঠকের পর নৌপরিবহন প্রতিমন্ত্রী জেদ্দা ইসলামিক পোর্টে রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিদর্শন করেন।

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছর বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সরকারি–বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) বিষয়ে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তার আওতায় রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানি বাংলাদেশে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালন বিষয়ে এ আগ্রহ প্রকাশ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com