1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরের সিংড়ায় ভাগ্নের হাতে মামা খুন: আটক ২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

নাটোরের সিংড়ায় বসত বাড়ির জায়গা নিয়ে ভাগ্নের লোহার রডের আঘাতে মামা খুন হয়েছে। নিহত ব্যক্তি শেরকোল ইউনিয়নের নীলচড়া গ্রামের মৃত দবির শেখ এর ছেলে ছকির শেখ (৫৫)।

বুধবার ১২ অক্টোবর সন্ধায় নীলচড়া গ্রামে এই ঘটনা ঘটে। এসময় আব্দুর রহিম নামের একজন গুরুত্বর আহত হয়েছে। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এই ঘটনার মূলহতা স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নিহতের ভাগিনা আশরাফুল ইসলাম সহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটক অন্যজন হলো একই এলাকার বরকত আলী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরে বসত বাড়ির জায়গা নিয়ে মামা ভাগ্নের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার বাদ মাগরিব মামা ও ভাগ্নের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাগ্নের রডের আঘাতে ঘটনাস্থলেই মামার মৃত্যু হয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ভাগ্নে আশরাফুল ইসলাম সহ দু’জনকে আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com