1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড ১৯ টিকাদান শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

নাটোরে ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে দিঘাপতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলার প্রাথমিক পর্যায়ের দুই লাখ ২৯ হাজার ৫০০ শিক্ষার্থীদের করোনা ভাইরাসের এই টিকা প্রদান করা হবে। ১২ কর্মদিবসে জেলার তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে। স্কুলে অনুপস্থিত অথবা ঝরে পড়া শিক্ষার্থীদের ১৩তম কর্মদিবসে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে টিকা দেওয়া হবে বলে সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়।

টিকা গ্রহনে উৎসাহী শিক্ষার্থীরা জানায়, তাদের বাড়ির সবার টিকা নেওয়া হয়েছে। শুধু সে বাদ ছিল। এখন তারা দিতে পারছে। টিকা দিয়ে তাদের কোন সমস্যা হচ্ছে না। তাদের জন্য এই ব্যবস্থা করায় তারা সরকারকে ধন্যবাদ জানায়।

অভিভাবকরা জানান, তারা আগেই টিকা নিয়েছেন। সরকার শিক্ষার্থীদের জন্য এই টিকাদান কর্মসুচি গ্রহণ করায় তারা ও শিক্ষার্থীরা খুশি। বিদ্যালয়ের শিক্ষক জানান, শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবেই টিকা নিচ্ছে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান জানান, এই কর্মসুচির আজ উদ্বোধন করা হ’ল। তারা আশা করছেন সুষ্টুভাবে এই কর্মসূচি শেষ করতে পারবেন তারা।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরেও এই কার্যক্রম শুরু করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটি ভিত্তিক শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচী সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com