1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে জেলা পরিষদ নির্বাচনে ছয় প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
poster

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কঠোর হুঁশিয়ারির পরও জেলা পরিষদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়ায় ছয় নারী প্রার্থীর পোস্টার ছিঁড়ে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটেছে। এনিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী ছয় নারী প্রার্থী।

জানা গেছে, লাভলী ইয়াসমিন (ফুটবল)’র পোস্টার বাদ দিয়ে রবিবার দিবাগত রাতে ওই ছয় নারী প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন তারা। প্রার্থীরা হলেন, বিউটি আহমেদ (হরিণ), শেফালী আক্তার বিজলী (টেবিল ঘড়ি), লাইলী বেগম (মাইক), মহুয়া পারভিন লিপি (লাটিম), ফরিদা পারভিন (দোয়াত কলম) ও আমিরুন বেগম (বই)। জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ২নং ওয়ার্ডের নাটোর সদর, নলডাঙ্গা, লালপুর ও বাগাতিপাড়া এলাকার নির্বাচন করছেন।

এবিষয়ে লাভলী ইয়াসমিন (ফুটবল) বলেন, কে বা কারা এ কাজটি করেছে এবিষয়ে জানিনা। যদি সত্যিই তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয় তাহলে নির্বাচন কর্মকর্তা তদন্ত করে ব্যবস্থা নিবে।

নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক বলেন, প্রার্থীদের মুখে অভিযোগটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com