1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

আমদানি পণ্যের মূল্য খতিয়ে দেখার নির্দেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

আমদানি পণ্যের মূল্য যাচাই-বাছাই করে ঋণপত্র খোলাসহ পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলার আগে ব্যাংকগুলোকে যাচাই–বাছাই করতে হবে। এ ক্ষেত্রে বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আমদানিকারকের চুক্তির তারিখে আন্তর্জাতিক বাজারদর বা একই সময়ে পণ্যের আমদানি মূল্য কেমন, তা যাচাই করে নিশ্চিত হওয়ার পরই লেনদেন করতে হবে ব্যাংককে। ফলে এখন থেকে মূল্য যাচাই এবং প্রতিযোগিতামূলক দামে পণ্য আমদানির বিষয়ে ব্যবস্থা নিতে হবে ব্যাংকগুলোকে।

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ওঠানামার কারণে প্রয়োজনের বেশি ডলার খরচ হতে পারে—এই আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ডলার-সংকটের মধ্যে ডলারের ওপর চাপ কমানোও এই নির্দেশনার লক্ষ্য।

গত এপ্রিল থেকে দেশে ডলারের সংকট চলছে। আর এতে ডলারের দাম ৮৫ থেকে বেড়ে ১০৫ টাকা হয়েছে। আজ সোমবার ব্যাংকগুলোতে ডলারের দাম গড়ে ছিল ১০৩ টাকা ৩৪ পয়সা। তবে ব্যাংকগুলো সর্বোচ্চ ১০৭ টাকা ৫০ পয়সা দামে প্রবাসী আয় কিনেছে। আর রপ্তানি বিল নগদায়ন করেছে ৯৯ টাকা দরে।

এদিকে অপর এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক বলেছে, অনলাইন সভার লেনদেন মেটানোর জন্য ব্যাংকগুলো প্রয়োজনে ভার্চ্যুয়াল কার্ড বা একবার ব্যবহার্য কার্ড দিতে পারবে। এই খরচ মেটাতে ব্যাংকগুলো প্রয়োজনে আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ড ব্যবহার করতে পারবে। এ নির্দেশনার ফলে জুম, গুগল মিট, সিসকোসহ বিভিন্ন মাধ্যমে অনুষ্ঠেয় সভার খরচ মেটাতে গ্রাহকদের সহজে সেবা দিতে পারবে ব্যাংকগুলো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com