1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়া মডেল প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

  • আপডেট টাইম : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

নাটোরের সিংড়ায় নবাগত ওসি মিজানুর রহমান এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, সহ সভাপতি খলিল মাহমুদ-

আনোয়ার হোসেন আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রনজু আহমেদ রাহাত, সাংগঠনিক সম্পাদক রবিন খান, দপ্তর সম্পাদক মাহিদুল ইসলাম মানিক, প্রচার সম্পাদক ফজলে রাব্বি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত সাহা, সদস্য মাসুদ রানা প্রমুখ।

সভায় নবাগত ওসি মিজানুর রহমান সিংড়া উপজেলার আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন। যে কোন অপরাধ দমনে সবাইকে সজাগ থাকার আহবান জানান। এসময় তিনি সিংড়া থানার নতুন ভবন নির্মান এবং আধুনিকায়নের জন্য মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সহযোগিতা কামনা করেন।

পরে তিনি সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে বিগত দিনের মতো সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, সিংড়ার সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়ন, উপজেলার সকল সমস্যা তুলে ধরে সমাধানে জনপ্রতিনিধি,

উপজেলা ও পুলিশ প্রশাসন কে অবহিত সহ সকল সহযোগিতা করে আসছে। আগামীতেও অব্যহত থাকবে এবং মডেল প্রেসক্লাবের সকল সদস্য সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে উপজেলার জনগনের পাশে থেকে সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com