1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

দেশের যা কিছু অর্জন, সবই আওয়ামী লীগের জন্য: প্রতিমন্ত্রী পলক

  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পদ ও পদবী কারো জন্য স্থায়ী ঠিকানা নয়। ক্ষণস্থায়ী। স্থায়ী ঠিকানার নাম হচ্ছে আওয়ামী লীগ। স্বার্থের জন্য দলকে ভুলে গেলে পদ এবং অস্তিত্ব কিছুই থাকবে না। আজ বাংলাদেশের যা কিছু অর্জন এবং সাফল্য সবকিছু এনে দিয়েছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। শেখ হাসিনার আওয়ামী লীগ।

গতকাল শনিবার (অক্টোবর) বিকেলে সিংড়া উপজেলা কোর্ট মাঠে সিংড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বেলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব মানেই সফলতা। শেখ হাসিনার সততা, সাহসিকতা এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে শুধু উন্নয়নই নয় সুশাসনও নিশ্চিত হয়েছে।

পলক আরও বলেন, যোগ্য নেতৃত্ব সব সময় রাজপথের আন্দোলনে থাকে, সম্মেলনে অংশগ্রহণ করে আর নির্বাচনের মাঠে জনমতের রায়ের প্রতিফলন ঘটাতে সক্ষম হয়। ইতিহাস, ঐতিহ্য আর উন্নয়নের ধারক আওয়ামী লীগের সফল নেতা-কর্মী এভাবেই দলকে সংগঠিত করেন।

সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ মো. ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com