
যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। তাই আগামী সংসদ নির্বাচনে যুবলীগকে আগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা এ কথা বলেন।
আসন্ন উপজেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে এই বর্ধিত সভার আয়োজন করে সিংড়া উপজেলা যুবলীগ। বর্ধিত সভায় উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাজেদুর রহমান চৌধুরী, আরিফুল ইসলাম, নাটোর জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব প্রমূখ।
সভায় আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদপ্রার্থীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত গ্রহণ করেন নেতৃবৃন্দ।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply