1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

ভুয়া সাংবাদিক পরিচয়ে ইউএনও-এসিল্যান্ড অফিসে গোপনে ভিডিও ধারণ আটক১

  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

নাটোরের লালপুরে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এসিল্যান্ড অফিসে গোপনে ভিডিও ধারণ করায় মো. মোজাদ্দেদুল হক মিঠু ইন্তাজ (৪৮) নামে ব্যক্তিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

আটককৃত মোজাদ্দেদুল হক মিঠু ইন্তাজ বড়াইগ্রামের ভবানীপুর গ্রামের মৃত নূরুজ্জামান মোল্লার ছেলে।

ইউএনও শামীমা সুলতানা জানান, গতকাল রোববার দুপুরে কথিত মানবাধিকার সংস্থার তদন্তকারী কর্মকর্তা পরিচয়ে উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন মো. মোজাদ্দেদুল হক মিঠু ইন্তাজ। প্রথমে সহকারী কমিশনারের (ভূমি) কথোপকথন গোপন মোবাইলে ধারণ করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কথোপকথন গোপনে ধারণ করার সময় বিষয়টি বুঝতে পারেন ইউএনও। এ সময় বিষয়টি তাঁকে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় এবং তথ্যে অসংগতি পরিলক্ষিত হয়। পরবর্তীতে মিঠুর মোবাইল করে ধারণকৃত ভিডিও পাওয়া যায়।’

ইউএনও আরও বলেন, ‘মিঠুর বহনকৃত পরিচয়পত্র (আইডি কার্ড) যাচাই করে দেখা যায়, ওই নামের কোনো সংস্থা নেই। তিনি মিথ্যা ও ভুয়া পরিচয়পত্র বহন করে প্রতারণার আশ্রয় নিয়েছেন। তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ২টি মোবাইল ও ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়।’

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com