1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

লালপুরে মেয়েকে মারধরের ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

নাটোরের লালপুরে মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্ত ভোগীর পরিবার।

আজ শনিবার দুপুরে উপজেলার মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতিত মেয়ের ফুফু সাবেক পৌর কাউন্সিলর শাহিদা খাতুন লিখিত বক্তব্যে বলেন, গত ৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে ওই মেয়ে প্রাইভেট পড়তে আসে গোপালপুরে।

সেখান থেকে বাড়ী যাওয়ার পথে বিষ্ণুপুর এলাকায় একই গ্রামের সেকেনের ছেলে সজল (২৩), মতির ছেলে ইয়ামিন (২২), রনজিতের ছেলে শরিফুল (৩৬) ও জহির আলীর ছেলে তারেক আলী মিলিয়া আমার ছোট ভাইয়ের মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করে ও জোর পূর্বক অশ্লীল ভিডিও ধারণ করার হুমকি দেয়।

এর পরে ৫ সেপ্টেম্বর সোমবারে সকালে প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার পথে মধুবাড়ী মাজার এলাকায় পুনরায় তারা তাকে পথরোধ করে আটকে রেখে ২০ হাজার টাকা দাবি করেন। এ ব্যাপারে লালপুর থানায় ৫ সেপ্টেম্বর বিকেলে অভিযোগ করলে পুলিশ অভিযোগটি ফিরিয়ে দেয়।

এ বিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, বিষয়টি রেল লাইন এলাকায়। এজন্য অভিযোগটি ঈশ্বরদী জি,আর,পি থানায় দিতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com