1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে ৩৪ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

১৯৮৭ সালের ২৪ ফেব্রুয়ারি নাটোরের গুরুদাসপুর থানায় আক্রমণ করে চরমপন্থিরা। তারা থানায় লুটপাট চালায় এবং পুলিশ কনস্টেবলকে হত্যা করে। এ ঘটনায় লুট, পুলিশ কনস্টেবলকে হত্যা ও ডাকাতির মামলা হয়। এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। তার নাম সাইফুল।

গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রাতে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র‍্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

তিনি বলেন, ১৯৮৭ সালে চরমপন্থিদের আক্রমণের শিকার হয় নাটোরেরর গুরুদাসপুর থানা। এসময় লুটপাট চালানো হয় থানায়। সেদিনের ঘটনায় এক কনস্টেবলকে হত্যা করা হয়। থানায় মজুত থাকা অস্ত্র লুটের ঘটনায় খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। গত ৩৪ বছর ধরে সাজাপ্রাপ্ত এই চরমপন্থি সদস্য সাইফুল পলাতক ছিলেন।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com