
নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিলা খাতুন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিলা ওই গ্রামের লাল মিয়ার ছেলে। জানা গেছে, দুপুরে খেলা করার সময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় শিলা। বাড়িতে শিশুটিকে না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে ওই পুকুরটি থেকে শিলার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
পিপরুল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. কলিমুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply