1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় গাঁজাসহ ২জন গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

নাটোরের সিংড়ায় ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প। মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৩২০ টাকাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সিংড়া পৌরসভার উত্তর দমদমা এলাকার মৃত হোসেন আলী শেখ এর ছেলে মোঃ পাশান শেখ (৫০) ও চাড়া জয়নগর এলাকার কালন চন্দ্র দাসের ছেলে শ্রী কাঞ্চন চন্দ্র দাস (৩২)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংড়া থানায় মামলা দায়ের হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com