1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

লালপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ ;টিয়ার শেল নিক্ষেপ॥আহত ২

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

নাটোরের লালপুরে বিএনপির কর্মসুচীতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপে আব্দুল মজিদ ও আমির হোসেন নামে বিএনপির ২ কর্মী আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গৌরিপুরে জেলা বিএনপির সদ্য প্রয়াত আহবায়ক আমিনুল হকের শোকসভা ও কেন্দ্রিয় বিএনপি ঘোষিত বিক্ষোভ কর্মসুচীর আয়োজন করে উপজেলা বিএনপি। গৌরিপুরে সমাবেশ করার পর বিএনপি নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পালিদহ এলাকায় গেলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠি চার্জ ও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এসময় আব্দুল মজিদ ও আমির হোসেন নামে বিএনপির দুই কর্মী আহত হয়। মঙ্গরবার বিকেলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলার এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, বিএনপির শান্তিপুর্ন কর্মসুচীতে পুলিশ বিনা উস্কানিতে লাঠি চার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। এছাড়া আওয়ামীলীগ কর্মীরাও মিছিলে ইট পাটকেল নিক্ষেপ করেছে।
লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, লোকজন জমায়েত হওয়ার সময় একটু ধাক্কাধাক্কি হয়েছে। এছাড়া শান্তিপূর্ণভাবেই প্রোগ্রাম শেষ করেছে বিএনপি। কোন ধরনের লাঠি চার্জ করা হয়নি। তবে কতগুলো টিয়ার শেল নিক্ষেপ করেছেন জানতে চাইলে কিছু শোনা যাচ্ছেনা বলে মোবাইল ফোনের লাইন কেটে দেন ওসি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com