1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় ভটভটি থেকে ছিটকে পড়ে বিক্রয় কর্মী নিহত

  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

নাটোরের সিংড়ায় ভটভটি থেকে ছিটকে পড়ে মাসুদ রানা নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে। আজ ৩১ আগস্ট বুধবার বেলা এগারোটার দিকে সিংড়া থানার ১০ নং চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম কালিগঞ্জ রোডের নিমাকদমা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ উপজেলার পাকুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, আজ ৩১ আগস্ট বুধবার সকালে রাহুল গ্রুপ নামে একটি ভোগ্য পণ্যের মালামাল বোঝাই করে মাসুদ ভটভটি যোগে কালীগঞ্জ যাচ্ছিল।

বেলা এগারোটার দিকে উপজেলার নিমাকদমা নামক স্থানে পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই গাড়ির নিচেই চাপা পড়ে মাসুদ ঘটনাস্থলেই নিহত হয়।

সিংড়া থেকে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল গিয়ে গাড়িটির নিচে থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com