
নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে পড়ে সিয়ামনি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সিংড়া থানাধীন ০১ নং সুকাশ ইউনিয়নে শ্রীকুন্ডা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিয়ামনি একই গ্রামের সবুজ আলীর মেয়ে।
এলাকাবাসী জানায়, আজ ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে উপজেলার শ্রীকুন্ডা গ্ৰামে নানার বাড়ীতে বেড়াতে আসা সিয়ামনি সবার অজান্তে বাড়ির পিছনের পুকুরে গিয়ে নামে। পরে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply