1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচতে চায় শিশু সিজান

  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২

নাটোরের সিংড়া উপজেলার তিন বছর বয়সী শিশু সিজান জন্মের পর থেকেই অসুস্থ। জন্মের পরপরই তার হৃদযন্ত্রে তিনটি ছিদ্র পাওয়া গেছে। কিন্তু দরিদ্র বাবা-মায়ের সন্তানের চিকিৎসা করানোর সামর্থ্য নেই। তাই আদরের সন্তানকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বাবা-মা।

সিজান সিংড়া উপজেলার বড় হাতিয়ান্দহ গ্রামের কৃষি শ্রমিক মো. শামসুদ্দিন আহমেদের ছোট ছেলে। ছেলের চিকিৎসার জন্য ইতিমধ্যে তিনি নিজের যা কিছু ছিল তা সব ব্যয় করে ফেলেছেন। এখন ছেলেকে বাঁচাতে সমাজের হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাবা শামসুদ্দিন।

শামসুদ্দিন আহমেদ বলেন, তাঁর নিজের কোনো জায়গা-জমি নেই। সারা জীবন অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করেছেন। চার সদস্যের পরিবারে খরচ চালানোর পাশাপাশি বড় বোনের খরচ চালান তিনি। সন্তানের চিকিৎসার প্রয়োজনে কোথাও গেলে সেদিন হাঁড়ি চড়ে না তাঁদের। সম্পদ বলতে যা ছিল, সবই ছেলের চিকিৎসায় ইতিমধ্যে শেষ করে ফেলেছেন।

শামসুদ্দিন আরও বলেন, তাঁর শ্বশুরেরও কোনো সম্পদ নেই। নদীর ধারে খাস জমিতে তাঁদের বসবাস। চিকিৎসকেরা এখন বলছেন, সিজানকে বাঁচাতে হলে পুরো চিকিৎসা শেষ করতে প্রয়োজন আরও চার লাখ টাকা। যা কোনোভাবেই তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।

বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালের শিশু ও হৃদরোগ বিশেষজ্ঞ নুরুন নাহার ফাতেমা নিশ্চিত করেছেন, জন্ম থেকেই সিজানের হৃদযন্ত্রে তিনটি ছিদ্র আছে। চিকিৎসা করে পুরোপুরি সুস্থ করাটা অনেক ব্যয়বহুল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com