1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে নারীর ছবি এডিট করে ব্লাকমেলে সহযোগিতা করায় কারাদণ্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

নাটোরে এক নারীর ছবি এডিটিং করে অশ্লীলভাবে উপস্থাপন, চাঁদা দাবী এবং ঐ নারীকে উত্যক্ত করার মামলায় অসীম শ্যাম দাস নামের এক ব্যক্তিকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে রাজশাহীর সাইবার ট্রাইব্যুন্যাল আদালত। একইসাথে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার এ অর্থ পরিশোধ না করলে আরও ৬ মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে দন্ডিতকে।

বৃহস্পতিবার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষনা করেন।

আদালত সুত্রে, ২০১৪ সালের মে মাসে নাটোরের লালবাজার এলাকার অসীম শ্যাম দাস এক নারী শিক্ষার্থীর ছবি এডিট করে অশ্লীল ভাবে এলাকার বিভিন্ন জনের কাছে উপস্থাপন করে। একপর্যায়ে ঐ ছবি মেয়েটির বাবাকে দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এছাড়াও মেয়েটি উত্যক্ত ও কুপ্রস্তাব দেয়।

পরে মেয়েটি নাটোর সদর থানায় মামলা করে। পুলিশ তদন্ত শেষে আদালত চার্জশীট জমা দেয়। শুনানী, স্বাক্ষী, যুক্তিতর্ক শেষে আদালত আজ অসীম শ্যাম দাসকে ৭ বছরের কারাদন্ড ও ৫ লাখ টাকার অর্থদণ্ড প্রদান করে। রায় ঘোষনকালে দন্ডপ্রাপ্ত অসীম আদালতে উপস্থিত ছিলেন।
(ajkernatore.com)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com