1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ার ইউএনও’র অভিযান, ফার্মেসিকে জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২

নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করে এক ফার্মেসিকে জরিমানা ও আরেক মেডিসিন সেন্টার থেকে মুচলেকা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সিংড়া বাজার এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুন) দুপুর ১টার দিকে সিংড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম এর ভ্রাম্যমাণ আদালত। ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকার মেসার্স শরিফ মেডিক্যাল হলকে দুই হাজার টাকা জরিমানা, মাদ্রাসা মোড় এলাকার জাফর মেডিসিন সেন্টারের লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মুচলেকা নিয়ে বন্ধ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম বলেন, লাইসেন্সবিহীন ও ফার্মাসিস্টবিহীন ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। জনস্বার্থে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com