1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় বিকাশ প্রতারকের খপ্পরে টাকা খোয়ালেন ইউপি সদস্য

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২

নাটোরের সিংড়ায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করার কথা বলে ফাইলপত্র প্রস্তুতের জন্য ডিপিও অফিসার পরিচয় দিয়ে এক ইউপি সদস্যের কাছ থেকে ২১ হাজার ১০০ টাকা বিকাশ নম্বরের মাধ্যমে হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। উপজেলার চামারী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল মালেক মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা ও সাড়ে ৭টার দিকে দুই দফায় এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে টাকাগুলো খোয়ান। এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য বুধবার বিকেলে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করার কথা বলে ফাইলপত্র প্রস্তুত করার জন্য খরচ বাবদ ডিপিও অফিসার পরিচয়ে ভুয়া এডিসি’র নম্বরে ১৪ হাজার ৬০০ টাকা বিকাশে চান। ইউপি সদস্য আব্দুল মালেক সরল বিশ্বাসে দিয়ে দেন। ঘন্টাখানেক পরে পুনরায় ৬ হাজার ৫০০ টাকা চাইলে সেটাও দেন। তিনি ছাড়াও ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যগণকে ফোন করে বিকাশে টাকা চায় প্রতারক চক্র।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com