1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২

নাটোরের সিংড়ায় জাল টাকাসহ আমিনুল হক ওরফে মিঠু (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তারকৃত মিঠু নওগাঁ জেলার রানীনগর উপজেলার বনমালিকুড়ি এলাকার রেজাউল হকের ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে সিংড়া উপজেলার ছাতারবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব।

এ সময় ওই যুবকের দেহ তল্লাশি করে বাংলাদেশি জাল ১ হাজার টাকার ১৫টি নোট উদ্ধার করা হয়। এসময় ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(ajkernatore.com)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com