1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় লাইসেন্সবিহীন ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২

নাটোরের সিংড়ায় লাইসেন্স না থাকায় পশু ও মৎস্য খাদ্য বিক্রয় ও মজুদ করার অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার উপজেলার জামতলী বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার জামতলী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় লাইসেন্সবিহীনভাবে পশু ও মৎস্য খাদ্য বিক্রি ও মজুদ করার অপরাধে পশু ও মৎস্য খাদ্য আইন ২০১০ অনুযায়ী ৩টি মামলায় সৌরভ ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মহাতাব স্টোরকে ২ হাজার ও মেসার্স আশা এন্টার প্রাইজকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কে এম ইফতেখারুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, লাইসেন্স না থাকায় জামতলী বাজারের ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com