1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় মাথায় পিস্তল ঠেকিয়ে এনজিও কর্মীর টাকা ছিনতাই

  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২

নাটোরের সিংড়ায় এনজিও কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ৭৯ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (৫ জুন) দুপুর ১২টার দিকে কলম শ্মশান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে তদন্ত চলছে। এছাড়া ছিনতাইকারীদের আটকে অভিযান চলছে। ভুক্তভোগী এনজিও কর্মীর নাম মো. খাদেমুল। সে সিংড়া কলম এলাকার স্থানীয় কাঁকন নামের একটি এনজিও’র কর্মী। তবে ঘটনার ৭ ঘন্টা পেরিয়ে গেলেও থানায় কোনো অভিযোগ করেননি এনজিও কর্তৃপক্ষ।

জানা যায়, রবিবার দুপুরে এনজিও কর্মী মো. খাদেমুল ৭৯ হাজার টাকা নিয়ে কলম অফিসে আসার পথে কলম শ্মশান এলাকায় তাঁর পথরোধ করে ২টি মোটরসাইকেলে চড়ে চারজন হেলমেড ও মাস্ক পরিহিত ব্যক্তি মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যাগ থেকে টাকা নিয়ে চলে যায়। পুলিশ খবর পেয়ে ছিনতাইকারীদের আটকে অভিযানে বের হয়।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ভূক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলেছি। ৭ ঘন্টা পেরিয়ে গেলেও এনজিও কর্তৃপক্ষ কোনো লিখিত অভিযোগ করেনি। আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি। এছাড়া ছিনতাইকারীদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com