1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরের সিনিয়র সাংবাদিক মুনীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২

যুগান্তরের স্টাফ রিপোর্টার (নাটোর) মাহফুজ আলম মুনীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও মরহুমের পরিবারের যৌথ উদ্যোগে কানাইখালি হাফেজিয়া মাদরাসায় আয়োজিত দোয়া মাহফিলে মরহুমের কর্মময় জীবন তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি যুগান্তরের জেলা প্রতিনিধি প্রভাষক শহীদুল হক সরকার।

স্বজন সমাবেশের সম্পাদক আব্দুল হাকিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মাদরাসা পরিচালনা কমিটির সম্পাদক ফরিদুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক লাকী, সাংবাদিক রিয়াজুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক এবং মরহুমের একমাত্র ছেলে শামীন সারওয়ার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হাকিম মাহফুজ আলম মুনীসহ সীতাকুন্ডের অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের রুহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ জুন যুগান্তরের স্টাফ রিপোর্টার (নাটোর) ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি মাহফুজ আলম মুনী ইন্তেকাল করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com