1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সারাদেশের মত নাটোরেও কোভিড-১৯ বুষ্টার সপ্তাহ শুরু

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২

সারাদেশের মত নাটোরেও কোভিড-১৯ বুষ্টার সপ্তাহ শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে সকাল থেকে এই বুষ্টার ডোজের টিকা প্রদান শুরু হয়। প্রথম দিন সকালে টিকা কেন্দ্র তেমন ভীড় দেখা যায়নি।

টিকা গ্রহিতারা জানান, তারা টিভিতে দেখে এবং মাইকিং শুনে এই টিকা নিতে এসেছেন। যদিও এখন করোনা রোগের প্রাদুর্ভাব অনেকটা কমে গেছে। তবুও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তারা এই বুষ্টার ডোজ নিচ্ছেন।

তাদের অনেকে বলেন, অনেকের কাছে শুনেছেন যে এই টিকা নিলে জ্বর হওয়া সহ নানা সমস্যা হয় কিন্তু তাদের কোন সমস্যা হয়নি। তাই বুষ্টার ডোজ দিতে এসেছেন। এখানে বেশ সুশৃংখলভাবে টিকা দেওয়া হচ্ছে বলে তারা জানান।

জেলার অন্যান্য উপজেলাতেও একইভাবে বুষ্টার সপ্তাহ শুরু হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান।

সিভিল সার্জন রোজি আরা খাতুন জানান, জেলার সবগুলো উপজেলাতেই আজ শনিবার থেকে এই নির্ধারিত কেন্দ্রে বুষ্টার ডোজ সপ্তাহ শুরু হয়েছে। তাদের কাছে বর্তমানে ৮৫ হাজার টিকা রয়েছে। প্রয়োজনে উর্দ্ধতন কতৃপক্ষের কাছে জানালে আবারও সরবরাহ পাওয়া যাবে। ইউনিয়ন পর্যায়ে আগামীকাল রবিবার থেকে শুরু হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com