1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ার শেরকোল, তাজপুর ও সুকাশ ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল, তাজপুর ও সুকাশ ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার স্ব-স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বাজেট ঘোষণা করা হয়।

শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুল হাবিব রুবেলের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মৃদুল কুমার তলাপাত্র। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৯৩ লাখ ৫০ হাজার ৫০০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৯২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। আর উদ্বৃত্ত রয়েছে ৯০ হাজার ৯০০ টাকা। এ সময় উপস্থিত ছিলেন শেরকোল ইউনিয়ন আ.লীগের সভাপতি হযরত আলী প্রমূখ।

এদিকে তাজপুর ইউপি চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ইউপি সচিব মিজানুর রহমান মোট ১ কোটি ১ লাখ ৩৮ হাজার ৮৯৮ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট রাজস্ব আয় ২১ লাখ ৩৮ হাজার ৮৯৮ টাকা ও রাজস্ব ব্যয় ২০ লাখ ৫ হাজার টাকা এবং উন্নয়ন আয় ৮০ লাখ ও ব্যয় ৭৯ লাখ টাকা ধরা হয়েছে। বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সভাপতি খবির উদ্দিন সরদার, ইউপি সদস্য আবু হানিফ প্রমূখ।

এছাড়াও সুকাশ ইউপি চেয়ারম্যান এস.এম মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ইউপি সচিব আবদুল লতিফ মোট ৩ কোটি ১৩ লাখ ৩৯ হাজার ২৪৭ টাকার বাজেট ঘোষণা করেন। এ সময় সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম সহ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com