1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

তবুও থেমে থাকেনি সিংড়ায় ঘোড়া দৌড়

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২

নাটোরের সিংড়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২৬ মে ) বিকেলে চলনবিলের বিনগ্রাম মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে বিনগ্রাম উত্তরপাড়া যুবসংঘ।

বোরো ধান কাটার পর এবার ঘোড় দৌড় শুরুর আগেই বৃষ্টির পানি জমে যায় মাঠে। তবুও থেমে থাকেনি ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। খেলায় চলনবিলের বিভিন্ন এলাকা থেকে আসা ১৩টি ঘোড়া অংশ গ্রহণ করে। এসময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে শিশু, কিশোর সহ সব বয়সী নারী-পুরুষ পানির মধ্যেই ভির জমায়।এই ঘোড় দৌড় প্রতিযোগীতাকে ঘিরে এলাকায় উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।

সংঘের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী নিউ ডিগ্রি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জার্জিস কাদির, স্থানীয় ইউপি সদস্য আবু দানেশ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক হাসান হারুন, সহ-সভাপতি জাহিদুর রহমান সোহাগ, সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম প্রমূখ।

সংঘের সভাপতি আব্দুর রহমান বলেন, বেশ কয়েক বছর ধরে বিনগ্রামে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিগত দুই বছর করোনা ভাইরাসের কারনে প্রতিযোগীতার আয়োজন করা হয়নি। এবার বেশ ভালভাবে আয়োজনের ব্যবস্থা করা হয়। কিন্তু বোরো ধান কাটার পর কয়েকদিনের বৃষ্টিতে মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে ইচ্ছা থাকা সত্বেও দুশৃকদের জন্য ভাল জায়গার ব্যবস্থা করা যায়নি। তবে গ্রামীণ এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষ জলাবদ্ধ পানির মধ্যে দাঁড়িয়েই প্রতিযোগীতা উপভোগ করেন। এলাকার অনেকে এই ঘোড়দৌড় প্রতিযোগিতাকে সামনে রেখে মেয়ে জামাইকে বাড়িতে নিয়ে আসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com