
রবিন খান,সিংড়া নাটোরঃ “মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ স্লোগানে নাটোরের সিংড়ায় ৪র্থ জাতীয় ভোটার দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ বুধবার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিস এ দিবস পালন করা হয়।
ভোটার দিবস উপলক্ষে আলোচনার সভা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম.এম সামিরুল ইসলাম, সকাল ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম’এর’ নেতৃত্বে উপজেলা চত্বরে বিভিন্ন আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার রোজি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবি জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান, অফিস সহকারী হাসান আলী, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জুলহাস কায়েম প্রমূখ।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply