
নাটোরের সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে এফাজ উদ্দিন (৩৫) নামে এক আটো ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার দিবাগত রাত ৩টার দিকে নিজের ঘরে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়। নিহত এফাজ উদ্দিন উপজেলার শুকাস ইউনিয়নের শুকাস গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান জানান, নিহত এফাজ উদ্দিন তাঁর ঘর থেকে বাড়ির বাইরে একটি মোটরের লাইন ব্যবহার করে আসছিল।
রোববার দিবাগত রাত ৩টায় শয়ন কক্ষে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হলে পরে বিষয়টি থানা-পুলিশকে অবগত করা হয়েছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply