1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় চাকরি জাতীয়করণের দাবি গ্রাম পুলিশের

  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

নাটোরের সিংড়ার ১২ টি ইউনিয়নের ১২০ জন গ্রাম পুলিশের আয়োজনে আজ (১৮ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ৪৭ হাজার গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে ২০২২ ইং ৮ই মার্চ সে উপলক্ষে সিংড়া উপজেলা চলনবিলের প্রানকেন্দ্র তিশিখালি মাজার মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

সিংড়া উপজেলার গ্রাম পুলিশের সভাপতি আমির হোসেন বলেন, ২০০৯ সালে ঘোষিত জাতীয় বেতন স্কেলের (বর্তমানে জাতীয় বেতন স্কেল ২০১৫) ১৯তম ও ২০তম গ্রেড অনুযায়ী তাদের বেতন-ভাতা দেয়ার নির্দেশ দেয়া হয়। এর মধ্যে দফাদার পদধারীদের ১৯তম গ্রেড এবং মহল্লাদারদের ২০তম গ্রেডে বেতন-ভাতা ও সুযোগ সুবিধা দিতে বলা হয়েছে।

কিন্তু আমরা ৪৭ হাজার গ্রাম পুলিশ এ সকল সুযোগ সুবিধা পাচ্ছি না, আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন, আমাদের ৮ই মার্চে ৪৭ হাজার গ্রাম পুলিশের স্বপ্ন যেনো পুরণ করেন,

নাটোর জেলা গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, মহল্লাদারদের জাতীয় বেতন স্কেলের ২০তম গ্রেড এবং দফাদারদের ১৯তম গ্রেডে নির্ধারণ করে চাকরি জাতীয়করণ করতে রায় দিয়েছিলেন হাইকোর্ট।

পরবর্তীতে ওই রায় স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তিনি আরো বলেন, ঐ স্থগিতাদেশের বিরুদ্ধে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর আপিল আবেদনের শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com