1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

নাটোরের সিংড়ায় বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল আহমেদ(৩২) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রাসেল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাঁতমানিক গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এদিকে ঘটনার পর সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় থেকে বসুন্ধরা পরিবহন নামে ঘাতক বাসটি আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম জানান, রাসেল আহমেদ মোটরসাইকেল যোগে সিংড়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাঁশের ব্রিজ এলাকায় বগুড়া থেকে নাটোরগামী বসুন্ধরা পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৩-০৯৬৩ নম্বরের যাত্রীবাসী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।তার আগেই স্বজনরা রাসেলের মরদেহ নিয়ে চলে যায়। এঘটনায় থানায় কোনও মামলা দায়ের করা হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com